• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

Lovelu / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী বের করে উপজেলা প্রশাসন। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম সহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

 

র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও একি মিত্র চাকমা বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category