• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

মতলব উত্তরে গোখরা সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Lovelu / ১৯২ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে বিষধর খৈয়া গোখরা সাপের কামড়ে মো. লিটন খান (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।তিনি ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ। 

 

স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দি গ্রামে মো. লিটন খান বাড়ির পার্শের খালের রিং চাই থেকে মাছ সংগ্রহ করতে গেলে তাকে খৈয়া গোখরা সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিক সাপটিকে রিং চাই এর মধ্যে আটকে ফেলে বাড়িতে নিয়ে আসেন মো. লিটন মিয়া। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে বাড়ির লোকজব তাকে রাত ৮:৩০ মিনিটের সময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

একই বাড়ির মো. সৈয়দ খান জানান, লিটন খান খুবই সহজ সরল প্রকৃতির লোক ছিলেন। পেশায় তিনি কৃষিকাজ করতেন এবং শখের বসে খালে বিলে মাছ শিকার করতেন। রবিবার সন্ধ্যায় তিনি পাশের বিলে রিং চাই থেকে মাছ সংগ্রহ করতে গেলে সেখানে খৈয়া গোখরা সাপ তাকে কামড় দেয়। তারপর সে সাপটিকে জীবিত অবস্থায় ওই জালের মধ্যে বন্দী করে বাড়িতে নিয়ে আসে। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

 

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল ইসলাম জানান, আমি শুনেছি খৈয়া গোখরা সাপের কামড়ে লিটন খান নামে একজনের মৃত্যু হয়েছে। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝড়ে।

 

তিনি আরও বলেন, সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ছিল। এসব বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আরেকটু সচেতন হয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে যেতে পারতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category