• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

মতলব উত্তরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু

Lovelu / ১৭২ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নীচে পড়ে মোঃ জামাল আখন (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

 

বুধবার(৮ জানুয়ারি -২০২৫) সকাল ১১টায় উপজেলার সিপাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মোঃ জামাল আখন ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের সাইদ আখনের ছেলে ।

 

স্থানীয়রা জানান, মোঃ জামাল আখন গাছ কেনা-বেচার ব্যবসা করতেন। সে সিপাহীকান্দি গ্রামের  মোজ্জামেল হাজারী কাছ থেকে গাছ ক্রয় করে। ঘটনার দিন সকালে গাছ কাটার শ্রমিক নিয়ে  তার কিনে রাখা মেহগনি গাছ কাটতে যায়। গাছ কাটা অবস্থায় রশি দিয়ে টান দিলে গাছ তার উপড়ে পড়লে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কৌশিক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

 

মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মোঃ রবিউল হক  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category