• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা 

মতলব উত্তরের সুজাতপুর বাজারে বিএনপির অফিস উদ্বোধন করলেন ড. মুহাম্মদ জালাল উদ্দীন

Lovelu / ১২৩ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মোঃ কামরুল হাসান রাব্বি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে বিএনপির অফিস উদ্বোধন করলেন ড. মোহাম্মদ জালাল উদ্দীন। রবিবার ৬ অক্টোবর বিকেল উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সুজাতপুর বাজারে চৌরাস্তা মোড়ে আবুল হোসেন সুপার মার্কেটে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দীন।

এসময় তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা হামলা,মামলা,জেলসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। পুলিশের ভয়ে রাতে ঘুমাতে পাড়ে নাই।আজ তারা স্বাধীনভাবে স্ত্রী -সন্তানদের সাথে থাকতে পাড়ছে।

তিনি আরও বলেন, আজ বিএনপির অফিস উদ্বোধন করতে পেরে নিজের কাছে আনন্দ লাগছে। আমি আশা করি সকলে মিলে ঐক্য তৈরি করে সুসংগঠিত করবেন। বিএনপির আর্দশের সৈনিক হয়ে যার যার অবস্থান থেকে কাজ করে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হক সরকার হান্নান , সাধারণ সম্পাদক নূরুল হক জিতু সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মিয়া মন্জুর আমীন স্বপন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল পাটোয়ারী, শ্রম বিষয় সম্পাদক মালেক , যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ন আহবায়ক রাশেদ জামান টিপু,ফয়সাল আহামেদ সোহেল, মুরাদ বেপারী, নাছির মৃধা, আল আমিন সরকার, ছাত্র দলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, শ্রমিক দল নেতা সোলেমান পাটোয়ারী, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category