• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

৫টি প্রতিষ্ঠানে জরিমানা

মতলবে ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ

Lovelu / ৪৪২ Time View
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লিটার অবৈধ সয়াবিন তেল জব্ধ ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৫ মার্চ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া এ জরিমানা করেন।

জানা যায়, মতলব সদর বাজারের হাজী নসু স্টোরকে ২হাজার, নারায়ন স্টোরকে ২হাজার, সুনিল চন্দ্র ঘোষের দোকানে ৩হাজার, রেজাউল করিমের দোকানে ৩হাজার এবং ফয়েজ স্টোরে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখার কারণে একটি মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় বাজার মার্কেটিং অফিসারসহ মতলব দক্ষিণ থানার এসআই রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। এছাড়াও সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category