• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

মতলবে মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

Lovelu / ১৭৮ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

 মতলব দক্ষিণে মোবাইল ব্যবহারে নিষেধ করায় অনিকা রানী দাস (১১) নামের ৫ম শ্রেনীর শিক্ষার্থী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। ২ সেপ্টেম্বর বেলা ১১ টায় মতলব দক্ষিন উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের তেলী মাছুয়াখাল গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের জেলে লিটন দাসের মেয়ে অনিকা অবসর সময়ে প্রায়ই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এই নিয়ে তার মা প্রায় তাকে বকাঝকা করত। ঘটনার দিন সকালে অনিকার মা তাকে বার্ষিক পরীক্ষার জন্য ঠিকভাবে পড়ালেখার কথা বলে হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়। এই নিয়ে সে তার মায়ের সাথে অভিমান করে। মায়ের অনুপস্থিতিতে অনিকা ঘরের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। অনিকা এক ভাই এক বোনের মধ্যে বড় ।

অনিকার বাবা লিটন দাস বলেন, ঘটনার সময় তার স্ত্রী পুকুরে স্নান করতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরেও কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে সে (অনিকা) ঘরের আড়ার সাথে ঝুলে আছে।

 

স্থানীয় ইউপি সদস্য শহীদ মিয়াজী জানান, মেয়েকে ঝুলে থাকতে দেখে মায়ের আত্মচিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে। পরে তাকে উদ্বার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে মৃত ঘোষনা করেন।

 

আত্মহত্যার বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে থানার এসআই আব্দুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category