• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা 

মতলবে মা ইলিশ সংরক্ষণে সচেতনমূলক সভা

Lovelu / ১৬৫ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাটে মা ইলিশ সংরক্ষনে সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর (রবিবার) বিকালে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান, সাংবাদিক নুর মোহাম্মদ খান, জেলে প্রতিনিধি ফুলচাঁন বর্মন প্রমুখ।

জেলা প্রশাসক বলেছেন, এবারের মা রক্ষা অভিযান একটু ব্যতিক্রম হবে। যে কোনো মূল্যে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা হবে। সুতরাং নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকবেন। মা ইলিশের মধ্যে যদি ৪০ শতাংশ মাছ ডিম ছাড়তে পারে তাহলেও ২৫ শতাংশ বেশি উৎপাদন হবে। তার মানে আপনারা যারা মৎস্যজীবি তারাই বেশি লাভবান হবেন। তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে। সরকারের পক্ষ আপনাদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ দিচ্ছে। তাই নিষিদ্ধ সময়ে এই ২২ দিন সকলে মা ইলিশ রক্ষার্থে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category