• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলবে বিক্রি হওয়া শিশুটিকে পুনাকের উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান

Lovelu / ৪৩৫ Time View
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

 

মাহবুব আলম লাভলু :
মতলব উত্তরে হাসপাতালের সিজারিয়ান বিল পরিশোধ করতে না পেরে বিক্রি হওয়ার পরে উদ্ধার হওয়া সেই শিশু মোঃ আবরারকে উপহার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করছেন চাঁদপুরের পুলিশ নারী কল্যাণ সমিতি।
শনিবার (৫ ফেব্রুয়ারী) সকালে পুনাক কেন্দ্রীয় কমিটির সভাপতির নির্দেশে পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী শিশু সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ নিয়ে মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভার বারআনি গ্রামে শিশুটির বাড়িতে হাজির হন।
এসময় পুনাক চাঁদপুরের সাধারণ সম্পাদক শাহীনা বেগম, দপ্তর সম্পাদক ইশানা আরাফাত ও সদস্য সোনিয়া কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।
পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী বলেন, হারিয়ে যাওয়া শিশুটি তার মায়ের কোল ফিরে পাওয়ায় আমি খুবই আনন্দিত। তাই কেন্দ্রীয় পুনাক সভাপতি জীশান মীর্জার নির্দেশনায় আমরা উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার নিয়ে এসেছি। আমরা আশা করি সাসনের দিনগুলোতেও এই শিশুটির পাশে থাকব।
চাঁদপুর জেলা পুলিশ সুপারের সহধর্মিণী আরও বলেন, শিশুটির বাবা বর্তমানে পলাতক রয়েছে। তাকে খুঁজে বের করে একটি কাজের ব্যবস্থা করে দিতে থানা পুলিশকে বলা হয়েছে। আমি শিশুটির সার্বিক মঙ্গল কামনা করি।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পালস এইড জেনারেল হাসাপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে সিজারিয়ান বিল পরিশোধ করতে না পারায় শিশুটিকে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঘটনাটি সাংবাদিকদের নজরে আসলে ব্যাপক ভাইরাল হয়। পরে গত ৩ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দরিদ্র মা তামান্না বেগমের কোলে ফিরিয়ে দেওয়া হয়। পরে শিশুটির নাম রাখা হয়েছে মোঃ আবরার। এদিকে শিশুটি জন্ম নেওয়ার আগেই সিজারিয়ানের টাকা যোগাড় করতে না পেরে তার পিতা দিন মজুর মোঃ আলম নিরুদ্দেশ হয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category