• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline
গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪ মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় বিক্রয় প্রতিনিধি খোকনের মৃত্যু শ্রীনগরে জলাবদ্ধতা নিরসনে এমপির আশ্বাস রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা, ছাত্র গ্রেফতার

মতলবে চরকালিয়া উবি এসএসসি ব্যাচ’ ০২ এর উদ্যােগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

Lovelu / ৩২৯ Time View
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০২ এর উদ্যােগে স্কুল ক্যাম্পাসে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

১৯ মার্চ শনিবার সকাল থেকে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্পটি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ১৯২১ সালে প্রতিষ্ঠিত উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চরকালিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত হয়।  মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন।

ব্যাচ ২০০২ এর উদ্যােগে আয়োজিত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা দিয়েছেন। ডাক্তাররা হলেন, ডা. ইসমাইল হোসেন, ডা. এসএম আহমেদ আবেদ, ডা. আবু সাঈদ, ডা. হাসিবুল ইসলাম ও ডা. জাভেদ ইকবাল রিয়াদ।

ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামসহ স্কুলের এসএসসি ব্যাচ ২০০২ এর শিক্ষার্থী ডা:এস.এম আবেদ, ডাক্তার আবু সাঈদ,গাজী মোঃ মহসিন, মামুন মুন্সি, কামরুজ্জামান কাজল, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ আল-আমিন, মোঃ হোসেন জনি, ফাহিম মহসিন, মহসিন সরকার, শাহজালাল, মোহাম্মদ আলম, আল-আমিন সরদার, হানজালা, মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ ইকবাল, মিসেস সুমি আক্তার, জহিরুল মহসিন, মোঃ তুহিন, খোকন আহমেদ সুমন, মোঃ ওয়াসিম, মোহাম্মদ শিপন, মোহাম্মদ জিলানী, মোঃ উজ্জল হোসেনসহ আরো বেশ ক’জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category