• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

আইনী বৈধতা না থাকায়

মতলবে ইটভাটা বন্ধ করলো মোবাইল কোট

Lovelu / ৫৫৬ Time View
Update : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

মোঃ আতিকুর রহমান:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নন্থ কালিপুরের অভিযান চালিয়ে নাজির আহমেদ ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন মোবাইল কোর্ট ।

সোমবার(৩১ জানুয়ারী) বেলা আড়াইটার অভিযান পরিচালনা করে ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও ব্রিকসের কার্যক্রম আইনী বৈধতা না থাকায় ইটভাটা বন্ধ করা হয়েছে। এসময় ব্রিকস এর কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারে এজন্য ব্রিকসের অগ্নি বার্নারে পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়েছে ।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, কারো সাথে আমাদের কোন শত্রুতা নেই। সরকারি নির্দেশনা পালন করার জন্যই আমাকে এই কাজ করতে হয়েছে। সরকারি নির্দেশনা পালন করার লক্ষ্যে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category