• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবের শীর্ষ নৌ-ডাকাত বাবলা গজারিয়ায় বন্দুকযুদ্ধে নিহত

Lovelu / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুর- মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে নিজ বাহিনীর হাতে নৌ-ডাকাত গ্রুপের সংঘর্ষের ঘটনায় কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা ওরফে উজ্জ্বল খালাসি নিহত হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের বাচ্চু খালাসী ছেলে নিহত বাবলা খালাসী। এ ঘটনায় আহত সহ আটক ১৩ জন।

 

মঙ্গলবার ( ২২ অক্টোবর) সকাল ৯ টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মল্লিকের চর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পার্শ্ববর্তী রহিম বাদশার বাড়িতে বালু মহলের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাবলা খালাসী ( ৩৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এদিকে কুখ্যাত নৌ- ডাকাত  বাবলার মৃত্যুর সংবাদ পেয়ে এলাকাবাসীর উল্লাস এবং মিষ্টি বিতরণ করেছে।

 

 জানা যায়, কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা বিরুদ্ধে মতলব উত্তর, দাউদকান্দি, গজারিয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সদর  থানায় হত্যা, ডাকাতি ও নদীতে অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন ৪২টি মামলা রয়েছে।

 

স্হানীয় সূত্রে আরো জানা যায় , চাঁদপুরের মতলব উত্তর ও মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে বাবলা বাহিনি প্রধান বাবলা দীর্ঘদিন রীতিমতো অবৈধ বালু উত্তোলন করে আসছে । এলাকাবাসী বালু উত্তোলনের প্রতিবাদ করায় অনেকেই গুলিবিদ্ধ সহ তার বাহিনীর হামলার শিকার হতো। এছাড়াও চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত পদ্মা-মেঘনা নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেড, তেলবাহী জাহাজ, যাত্রীবাহী লঞ্চ ও নদীতে মাছ ধরার জেলেদের ট্রলারে হামলা চালিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও  অবৈধ বালু উত্তোলনসহ সবকিছুই বাবলা বাহিনী হাতের মুঠে থাকতো।

এদিকে কুখ্যাত নৌ- ডাকাত বাবলার মৃত্যুর সংবাদ পেয়ে চাঁদপুরের মতলব উত্তর ও মুন্সীগঞ্জ সদর, গজারিয়া উপজেলার মেঘনা পাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

 

 গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান কুখ্যাত নৌ- ডাকাত বাবলার গুলিবিদ্ধ লাশ নিশ্চিত করে  আইনি ব্যবস্থা হচ্ছে  বলে জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category