• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

ভারতে একদিনে আড়াই লাখের বেশি করোনায় আক্রান্ত

admin / ২৬৩ Time View
Update : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

ভারতে করোনার সংক্রমণ নিম্নমুখী হলেও মৃত্যু বেড়েছে। শুক্রবার দেশটিতে ৬২৭ জনের মৃত্যু হয়েছে, যা বৃহস্পতিবারের তুলনায় বেশি। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৫৭৩ জনের মৃত্যু হয়েছিল।

এ সময়ে নতুনভাবে আরও ২ লাখ ৫১ হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ কোটি ৬ লাখ ২২ হাজার ৭০৯ জনে।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৪ লাখ ৯২ হাজার ৩২৭ মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।

গত মঙ্গলবার থেকে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখের নীচে রয়েছে। সে ধারা অব্যাহত ছিল শুক্রবারও।

বৃহস্পতিবার দেশটিতে সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৫৯ শতাংশ। শুক্রবার তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হারও সামান্য কমে হয়েছে ১৭ দশমিক ৪৭ শতাংশ।

ভারতে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ করোনার সক্রিয় রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশটিতে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২১ লাখের বেশি। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট সংক্রমণের ৫ দশমিক ১৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৬ শতাংশ। বৃহস্পতিবার এই হার ছিল ৯৩ দশমিক ৩৩ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category