• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী

চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থীর গণসংযোগ

মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন 

Lovelu / ২৩২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর–২(মতলব উত্তর – মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন বলেছেন,সারাদেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, মানুষ উন্নয়ন চায়। তাই মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে।আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, মতলবকে উন্নত মতলব গড়তে চাই। সম্ভবনাময় এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। মতলবের চারিদিকে নদী। নদী কেন্দ্রীক পর্যটন শিল্প গড়ে উঠে। এ আসনে ধানের শীষ মার্কার বিজয় হলে পর্যটন শহর হবে মতলব।এজন্য সম্মানিত ভোটারদের সমর্থন প্রয়োজন। ভোটের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করবেন। 

মঙ্গলবার(২৭ জানুয়ারি-২০২৬) নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে  দেশকে এগিয়ে নিতে হবে। নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য, শিক্ষা ,ক্রীড়া ,পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন করা হবে। এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতায় এসে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমান কে দেশ গড়ার সুযোগ করে দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আজহারুল হক মুকুল, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামূল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু,  সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category