• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে বালুচর টিভি কাপ মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার

Lovelu / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচরে বালুচর  টিভি কাপ মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী-২০২৬) বিকালে ছেংগারচর পৌরসভার বালুচর খেলার মাঠে বালুরচর আদর্শ ক্লাব আয়োজিত মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

 

ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য কাওসার মেহেদীর সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি বোরহান ফারাজী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল মান্নান সাগর, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর যুবদল নেতা টিপু ফরাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রাজিব মিয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহবায়ক ইবনালঈন আহমেদ শিপন সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বালুরচর আদর্শ ক্লাব আয়োজিত মিনি বার ফুটবল টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহন করে পঃ শিকিরচর একাদশ ও এসএসসি ব্যাচ ২০২৪ ফুটবল দল ফাইনালে উত্তীর্ন হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালে আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলার নির্ধারিত সময় গোলশুন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। টানটান উত্তেজনাপূর্ন ট্রাইব্রেকারে এসএসসি ব্যাচ ২০২৪, ২-০ গোলের ব্যবধানে পঃ শিকিরচর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

 

পুরস্কার বিতরণ পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আলমগীর সরকার বলেন,খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যম। খেলাধুলা আয়োজনের মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করতে হবে।

 

তিনি তার বক্তব্যে আরো বলেন, খেলাধুলা ভ্রাতৃত্ব, ঐক্য ও সুস্থ বিনোদনের প্রতীক। এই সুস্থ বিনোদন যা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, পাশাপাশি বিজয়ী দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category