• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন

Lovelu / ২৮১ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফয়জুন্নুর আখন রাসেল তার নির্বাচনী ইশতেহারে মতলব পুনর্গঠনের ১১ দফা অঙ্গীকার ঘোষণা করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারী-২০২৬) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে রসুলপুর গ্রামে তার নিজ বাড়িতে জনসম্মুখে নির্বাচনী ইশতেহারে মতলব পুনর্গঠনের ১১ দফা অঙ্গীকার ঘোষণা করেন।

 

তিনি বলেন, আমরা নেতা নয়, প্রতিনিধি হতে চাই, মতলবের প্রতিটি নাগরিকের মর্যাদা, নিরাপত্তা, কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। নদীভাঙন কবলিত মানুষ থেকে চরাঞ্চলের কৃষক সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক জনপদ গড়ে তোলা আমাদের লক্ষ্য।

রাসেল জানান, নদীশাসন ও ভূ-ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থায়ী বাঁধ নির্মাণ, নিয়মিত ড্রেজিং এবং চরাঞ্চলে মানুষের ভূমি অধিকার নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে। কৃষির আধুনিকীকরণ এবং সেচ প্রকল্প উন্নয়নের মাধ্যমে কৃষকের ঘাম ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, উদ্যোক্তা ঋণ এবং ফ্রিল্যান্সিং হাব চালু করা হবে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধির জন্য ডিজিটাল ক্লাসরুম ও স্কলারশিপ প্রবর্তন, এবং সড়ক, সেতু ও সৌর বিদ্যুতের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন হবে। খাল ও জলাশয় উদ্ধার, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নও তার পরিকল্পনার অংশ।

তিনি আরও বলেন, প্রতিনিধি মানেই সেবক। প্রশাসনের দরজা জনগণের জন্য সবসময় খোলা থাকবে। গণশুনানি, অনলাইন সেবা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মাদকবিরোধী টাস্কফোর্স গঠন, ক্রীড়া ও বিনোদন প্রসারিত করে যুবসমাজকে সৃজনশীল কাজে লাগানো হবে।

মো. ফয়জুন্নুর আখন বলেন, আমাদের লক্ষ্য একটি আধুনিক, ন্যায়নিষ্ঠ ও মর্যাদাবান মতলব গড়ে তোলা, যা সারা দেশের জন্য মডেল হবে। এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category