• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন 

Lovelu / ২৬০ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেছেন, বিএনপির প্রার্থী নির্বাচিত হলে মতলবে বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে। যাতে করে প্রবাসীরা যে যার যার মত যেই যাবে সেই দেশের ভাষা শিখে যেতে পারে। তাহলে প্রবাসীদের কর্ম স্পৃহা আরো গতিশীল হবে এবং বেশি বেতন পাবেন। 

রবিবার(১ ফেব্রুয়ারি-২০২৬) বিকালে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজার মাঠে ধানের শীষ প্রতীকের  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি  এসব কথা বলেন।

শাহনাজ শারমিন আরও বলেন, আপনারা সবাই মতলবের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপি ক্ষমতায় আসলে মতলবের সঙ্গে ঢাকার যোগাযোগ সেতু বাস্তবায়ন হবে। গ্যাস আনবে শিল্প ইন্ডাস্ট্রি হবে। তাহলে মতলবের বেকার সমস্যা থাকবে না। আর নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ সেন্টারের ব্যবস্থা করা হবে। তাই দেশকে এগিয়ে নিতে সকলে ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।

 

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্করের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

 

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনসুর আলম ইমন, ইউনিয়ন বিএনপি নেতা শফিক শিকদার, সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান রোকন প্রমুখ।

 

এ সময় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক  দল মহিলা দল সহ অঙ্গ  ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category