• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

বড় জয় দিয়ে শুরু করা ইংল্যান্ডকে রুখে দিলো যুক্তরাষ্ট্র

Lovelu / ৪২২ Time View
Update : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র থেকেঃ

বড় জয় দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ডকে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র। জিতলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত এই সহজ সমীকরণ নিয়ে মাঠে নামে ইংলিশরা। কিন্তু মাঠে নেমে কিছুই করতে পারল না তারা। বরং উজ্জীবিত ফুটবলে আলো ছড়াল যুক্তরাষ্ট্র।

আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপপর্বে ইংল্যান্ড-আমেরিকা মধ্যকার ম্যাচটি ছিল অনেকটা ধীরগতির। এই ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল ইংলিশ ফুটবলারদের। পুরো ম্যাচের ৫৬ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হন গ্যারেথ সাউদগেটের শিষ্যরা। আর যুক্তরাষ্ট্রের গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র মোট তিনটা।

অন্যদিকে পুরো ম্যাচের ৪৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণ বল রাখতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। আর ইংল্যান্ডের গোলবার মোট শট নিয়েছে একটি। আসেনি কাঙ্ক্ষিত গোল।এদিন ম্যাচের ২৫তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন ওয়েস্টন ম্যাককেনি। আর ৩২তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের বুলেট গতির শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবার কাঁপায়। ফলে লিড নেয়া হয়নি যুক্তরাষ্ট্রের।

প্রথমার্ধের শেষ মিনিটে দল এগিয়ে নিতে পারতেন ইংলিশ তারকা ফুটবলার সাকা। কিন্তু ছয় গজ বক্সের মুখ থেকে শট নেওয়ার যথেষ্ট জায়গা না পেয়ে উড়িয়ে মারেন তিনি। পরের মিনিটে ম্যাসন মাউন্টের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।বিরতির পর দুদলই গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিলো, তবে কেউই সুযোগ কাজে লাগাতে পারেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল।

বি গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইরান। ২ পয়েন্ট আছে যুক্তরাষ্ট্রের। ১ পয়েন্ট আছে ওয়েলসের। আগামী ৩০ নভেম্বর ইরানের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। একই দিনে ওয়েলসের মুখোমুখি হবে ইংল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category