• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

বেলতলি-সাহেব বাজার  সড়কে খানা খন্দ ও গর্তে ভরা

Lovelu / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ইসমত বাহার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি-সাহেব বাজার সড়কের বিভিন্ন অংশ খানা-খন্দে ভরে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়েছে দুর্ভোগে।  বন্যায় ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কের বিভিন্ন অংশে গর্তের কারণে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষজন।
বেলতলি-সাহেব বাজার সড়ক এ উপজেলার  গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দু’টি ব্যবহারের মাধ্যমে জনসাধারন উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর থানা, শ্রী রায়ের চর  ব্রিজ হয়ে ঢাকা, মতলব দক্ষিণ হয়ে চাঁদপুর জেলা সদরে ও বেলতলি সোলেমান লেংটার মাজারসহ উত্তরাঞ্চলে যাতায়াত করে। এ সড়কের সাথে সংযোগ রয়েছে অনে গুলো গুরুত্বপূর্ণ সড়কের।
সরেজমিন দেখা গেছে,এ সড়কে ছোট বড় খানা খন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। যা যানচলাচল অনুপযোগী। ঝুঁকি নিয়ে প্রতিদিন শতশত যানচলাচল করে। সড়কপথে যাতায়াত করলে গর্তগুলো চিহ্নিত করে, সতর্ক হয়ে যাওয়া আসা করেন।  এ গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল করতে গিয়ে দূর্ঘটনায় কবলিত হয়। সড়কটিতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)সূত্রে জানা যায়, সংস্কারের জন্য বেলতলি-সাহেব বাজার সড়ক ২ হাজার ৬০০ মিটার প্রস্তাব পাঠানো হয়েছে।
অটোরিকশা চালক  ওমর আলী বলেন, আমি জানতাম না এই রাস্তার এত খারাপ অবস্থা। জানলে এ রাস্তা দিয়ে আসতাম না। এসে বিপদে পড়ছি। রাস্তা এত ভাঙা, এটি ঠিক করা খুবই জরুরি।
সাংবাদিক কামরুল ইসলাম রাব্বি জানান, বেলতলি-সাহেব বাজার রাস্তাটি ব্যবহার করে জনসাধারন চাঁদপুর, লক্ষ্মিপুর ও শ্রীরায়েরচর ব্রীজ হয়ে ডাকা যাতায়াত করে। এখন সড়কে বিভিন্ন স্থানে খানা খন্দ ও গর্তে ভরা। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। এ সড়কের দ্রুত সংস্কার প্রয়োজন।
 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন  জানান, অতি রৃষ্টির কারনে রাস্তার বেশি ক্ষতি হয়েছে। এ রাস্তা গুলোর সংস্কার করানোর জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হয়ে আসলে সড়কের সংস্কার কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category