• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

বেনাপোলে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ এক পাসপোর্টধারী যাত্রী আটক

Lovelu / ৪০৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল চেকপোস্টে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।আটকৃত ব্যাক্তির নাম আব্দুস সবুর। তিনি সাতক্ষীর জেলার চিংড়াখালি গ্রামের মীর নূর ইসলামের ছেলে।

বিজিবি জানায়, ভারত থেকে এক পাসপোর্ট যাত্রী অবৈধ মালামাল নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের সামনে এসে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে নজরদারির বাড়ানো হয়। পরে সন্দেহভাজন হিসেবে আব্দুস সবুর নামে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। এসময় তার ব্যাগে ৪৭০টি নকল মোটর ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান, উদ্ধার করা নকল ড্রাইভিং লাইসেন্সগুলো কালো বাজারে প্রায় ৩৮ লাখ টাকায় বিক্রি হতো।

এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category