• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় কুড়িগ্রামের আরিফের স্বর্ণ জয়

Lovelu / ৩৬৫ Time View
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আবুধাবিতে চলমান বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা -২০২২ এ অংশ নিয়ে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করেছেন কুড়িগ্রামের তরুণ অ্যাথলেট মো. আরিফুর রহমান সুমন। তিনি বর্তমানে আবুধাবিতে অবস্থান করছেন। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান ও অ্যাথলেট আরিফুর রহমান সুমন নিজে এ তথ্য জানিয়েছেন।

আরিফ কুড়িগ্রাম শহরের সবুজপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন-আসমা বেগম দম্পতির ছেলে। তিনি কুড়িগ্রামের একমাত্র সক্রিয় জুজুৎসু খেলোয়ার বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান।

আবুধাবিতে বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় অংশ নিতে সেখানে অবস্থানরত আরিফুর রহমান সুমনের সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হয় এই প্রতিবেদকের।

আরিফ জানান, বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা -২০২২ এ এ পর্যন্ত বাংলাদেশ তিনটি পদক পেয়েছে। এর মধ্যে তিনি নিজে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক পেয়েছেন । অপর একটি স্বণর্ পদক পেয়েছেন বাংলাদেশের মেয়ে লিপি।

কুড়িগ্রামের সন্তান এই অ্যাথলেট বলেন, ‘ শনিবার ফাইটিং সিস্টেম ৬৯ কেজি মাস্টার ক্যাটাগরিতে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক লাভ করি। আজ (রবিবার) ৫৯ কেজি ক্যাটাগরিতে প্রথম হয়ে স্বর্ণ পদক পেয়েছি।’

আরিফ বলেন, ‘এটা অনেক আনন্দের যে আমি দেশের হয়ে পদক অর্জন করতে পেরেছি। বিজয় লাভের পর যখন বাংলাদেশের পতাকার পাশে আমার নাম ভেসে উঠেছে তখন আনন্দে চোখে পানি চলে এসেছে। এ আনন্দ বোঝানোর মতো নয়।’

তাকে জাতীয় দলে সুযোগ দেওয়ায় বাংলাদেশ জুজুৎসু এ্যাসোসিয়েশন ও কুড়িগ্রামের সকল স্তরের শুভাকাক্সিক্ষদের প্রতি কৃতজ্ঞতা জানান এই তরুণ অ্যাথলেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category