• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

বিশ্বকাপ বিজয়ী হওয়া নিউইয়র্ক আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজের আয়োজন

Lovelu / ৩৩৮ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম:

আর্জেন্টিনা ১৯৮৬ সালের পর ফুটবল কাতার বিশ্বকাপ ২০২২ বিজয়ী হওয়া আমেরিকার নিউইয়র্ক আর্জেন্টিনা সমর্থকরা ভূরিভোজের আয়োজন করেন।

মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিনের ফুল্টনে কোয়ালিফাইড কন্সট্রাকশনের সত্ত্বাধিকারী বৃহত্তর নোয়াখালী সোসাইটির যুগ্ম-সম্পাদক রুবেল চৌধুরী ও মো: সাহাব এর উদ্যোগে ৫০০লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ভূরিভোজের আয়োজনে সার্বিক পরিচালনার দ্বায়িত্বে ছিলেন নিউইয়র্কের সাংস্কৃতিক ব্যক্তিত্ব খ্যাত কনক চৌধুরী, সুমন হক, আবু তাহের । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো স্থানীয় বাঙ্গালী কমিউনিটির গন্যমান্য ব্যক্তি বর্গ।

পরিচালনার কমিটির অন্যতম সদস্য কনক চৌধুরী জানান, অনেক আগেই এ আয়োজন করার কথা ছিলো। আমাদের এই অনুষ্ঠানটি ছিলো মূলত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী হলে উটের মাংস দিয়ে ভূরিভোজের আয়োজন হবে, কিন্তু অনেক চেষ্টা করেও উটের মাংস সংগ্রহ করতে না পারায় দেরি হয়েছে।

অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীরা জানান , মেসির হাতেই বিশ্বকাপটি উঠেছে। তাই আজকে পাঁচ শতাধিক মানুষের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়েছে। সদ্য সম্পর্ন হওয়া বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন সময়েও কোয়ালিফাইড কন্সট্রাকশন এর পক্ষ থেকে ফুটবল প্রেমিদের খেলা দেখানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিলো। তারা বরাবরই বাঙালি কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী তাদের এই ধরনের উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কাতার ফিফা বিশ্বকাপ-২০২২ জিতে নিল আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ১৯৮৬ সালের পর বিশ্বকাপের শিরোপা বিজয়ী আর্জেন্টিনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category