• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

সভাপতি রনি, সম্পাদক এনামুল

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি

Lovelu / ৩৫৮ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ

শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মারতিম মনিজের একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভায় এক বছরের মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন – সহ-সভাপতি এস এম আজাদ (বাংলা টিভি ), সহ-সভাপতি মনির হোসাইন (দৈনিক ইত্তেফাক ) সহ সভাপতি সমির দেবনাথ ( আইটিভি ইউএস),যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ (মানবজমিন),যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান (পর্তুগাল বাংলা টিভি ), সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন (বিজনেস আওয়ার ২৪.কম), অর্থ সম্পাদক জাহিদ কায়সার (প্রবাস কথা ), প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ (ভোরের কাগজ ), ক্রিড়া ও আন্তর্জাতিক সম্পাদক -আর এ ইহসান (নাগরিক টিভি) এবং নির্বাহী সদস্য রাসেল আহম্মেদ (এটিএন বাংলা ) শহীদ আহমদ (প্রিন্স) (দৈনিক ইনকিলাব ) ও শাহ মোহাম্মদ তানভীর (সমকাল)।

 

বিদায়ী সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিচালনায় সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে (সিলেকশন পদ্ধতি) কমিটি ঘোষণা করা হয়েছে।

নেতৃবৃন্দ জানান, ২০২১ সালে প্রতিষ্ঠিত পর্তুগালের সরকারি নিবন্ধিত সংগঠন প্রেসক্লাবে এর আগে তিন মেয়াদে কমিটি দায়িত্ব পালন করছেন। চতুর্থ কমিটির মেয়াদ শেষে দুই বছরের জন্য কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category