• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

পোল্যান্ডে প্রথম বৃহৎ ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও সাধারণ  সম্পাদক নির্বাচিত      

Lovelu / ৭৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

গত  শনিবার ২৩ ই মার্চ ২০২৪ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী সংগঠন ”ফেডারেশন অফ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন পোল্যান্ডের” প্রথম ইফতার মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান  ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদের নাম ঘোষণা করা হয়। 

 

উল্লেখ্য যে পোল্যান্ডের সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে গত ১০ ই ফেব্রুয়ারী ২০২৪ সাধারণ সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট ফেডারেশনের কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বেদে দেয়া সময় দুই সপ্তাহের মধ্যে গণতান্ত্রিক উপায়ে ভোটাভোটির মাধ্যমে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য ব্যবসায়ী ও রাজনীতিক মাসুদুর রহমান তুহিনের পরিচালনায় অসংখ ব্যবসায়ী ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতে বর্নাঢ্য ইফতার মাহফিলে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা এবং সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে দায়িত্ববার অর্পণ করা হয়। 

 

কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সফল ব্যবসায়ী কাজী সাইফুদ্দিনের সভাপত্বিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটির জনপ্রিয় বিশিষ্ট্য চিকিৎসক ও মেডিকেল ব্যবসায়ী ডঃ খলিলুল কাইউম ,শাহীন মন্ডল ,ব্যবসায়ী শরীফ হোসেন ,স্বপন হোসেন , হাসান আব্দুল  কাইয়ুম ,মমিনুল হক ,ব্যবসায়ী রাজনীতিক শেখ এরশাদুর রহমান ,বিহারি হাসান ,ইকবাল হোসেন ,সাইফুল ইসলাম মিনাল  ,হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ , মিলন , দেলোয়ার অপু ,কাউসার আহমেদ।ব্যবসায়ীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ সোহেল,সাইদুর রহমান সায়েম , শাখাওয়াত হোসেন ,মোঃ সাফায়েত ,মুক্তার হোসেন ,জিয়াউল হক খান ,ইমরান হোসেন ,মাসুদ করিম ,মোঃ রাকিব, ওমর ফারুক,মোঃ আরিফ হোসেন ,রানা হক সহ অসংখ্য ব্যবসায়ী প্রমুখ।

 

ইফতার শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে ভবিষৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং তাৎক্ষণিক পোল্যান্ডের রাজধানী ওয়ারশ আরো একটি মসজিদ কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে সকল ব্যবসায়ীদের সহযোগিতায় তহবিল ঘটন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category