• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

বিরামপুরে আপন পুত্রবধূকে শ্লীলতাহানিঃ শ্বশুরের এক বছরের কারাদণ্ড

Lovelu / ৩৯৯ Time View
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

আপন পুত্রবধূর ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির অভিযোগে নুরুজ্জামান ইসলাম (৪২) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ পরিমল কুমার সরকার।

বুধবার (২৪ আগষ্ট) দুপুরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৬নং জোতবানি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ৬নং জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামির স্ত্রী বিদেশ এবং ছেলে ঢাকায় থাকেন বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান জানান, নুরুজ্জামান একজন অটো রিক্সাচালক। মঙ্গলবার (২৩ আগষ্ট) গভীর রাতে নুরুজ্জামান বাড়িতে ফিরে আপন পুত্রবধূর ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানি করেন। তার আত্ম চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার স্যারকে বিষয়টি অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ছেলের বউয়ের শ্লীলতাহানির অভিযোগে আপন শ্বশুর অটো রিক্সাচালক নুরুজ্জামানকে আটক করে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের সঙ্গে কথা বলে শ্বশুরের শ্লীলতাহানির সম্পৃক্ততা থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category