স্টাফ রিপোর্টার :
বিএনপির সিনিয়র নেতা মতলবের কৃতি সন্তান জাকির হোসেন হিরোর জ্যৈষ্ঠ কন্যা ইঞ্জিনিয়ার মিথিলা হোসেনের বিবাহত্তুর সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
২৫ ডিসেম্বর বুধবার ঢাকার বেইলি রোডে অফিসার্স ক্লাবে জমকালো অনুষ্ঠানে বিবাহত্তুর সংবর্ধনায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর সোয়েব আহমেদ, স্থপতি ইকবাল হাবিব, পরিকল্পনা সচিব ডক্টর মাহবুবুর রহমান খোকন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আতাউর রহমান খান, পুলিশের ডি আই জি অপারেশন ফজলুর রহমান, অতিরিক্ত সচিব আফজালুর রহমান, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম সাত্তার,খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সচিব বিজন কান্তি, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি অধ্যাপক বদরুজ্জামান, স্বেত পত্র প্রণয়ন কমিটির সদস্য ডঃ আবু ইউসুফ, ঢাকা বিদ্যালয় এর ভেটনারী বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রির চেয়ারম্যান ডঃ নুরুন্নবী, ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আনোয়ার হোসেন, পিডিবির চেয়ারম্যান সাবেক সচিব আব্দুল খালেক, সাবেক সচিব মাহাবুবুর রহমান, ডাকসুর সাবেক জিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, ডাকসুর সাবেক এজিএস ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, পাসপোর্ট অফিসের সাবেক ডিজি মেজর জেনারেল মাসুদ রিজওয়ান, বাংলাদেশ সড়ক মহাসড়কের প্রধান প্রকৌশলী মনির পাঠান।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের মধ্যে কমিউনিস্ট লীগের সভাপতি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না, মাওলানা ভাসানী পরিষদের বাবলু,খুলনা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বরিশাল বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, চট্টগ্রাম বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন।
বিবাহত্তুর সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব,চিকিৎসক, কর্মকর্তা, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সহ বিশিষ্ট নাগরিকরদা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইঞ্জিনিয়ার মিথিলা হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং একই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান তন্ময় এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা সকলের নিকট দোয়া প্রার্থী