• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে- ইউএনও ফাহমিদা হক

Lovelu / ৪০৮ Time View
Update : শনিবার, ৩০ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার :

মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মা সমাবেশ আয়োজন করা হয়েছে ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর সারোয়ার সরকার লিখনে সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হারুনুর রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি সদস্য আল মহসিন প্রধান, মিরান হোসেন মিয়াজী, নাজমুল হোসেন, ইকবাল হোসেন সরকার, অভিভাবক নাজমা বেগম, মরিয়ম আক্তার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. কবির হোসেন। সভায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, মেয়েদের সামাজিক নিরাপত্তার জন্য মায়েদের ভূমিকা অনেক বেশি। তাই বাবাদের পাশাপাশি মায়েদের ভূমিকা বেশি রাখতে হবে। বাল্যবিয়ের কুফল, যৌতুক, ইভটিজিংসহ সকল বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category