• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

বাংলাদেশ বিপক্ষে শ্রীলঙ্কার লিড

Lovelu / ৪৪৬ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজঃ

সেঞ্চুরির দিকে ছুঁটছেন ধনাঞ্জয়া ডি সিলভা। কামিন্দু মেন্ডিসও পেরিয়েছেন ফিফিটি। এই দুজনের ব্যাটে সময়ের সাথে সাথে হতাশা বাড়ছে বাংলাদেশের। সিলেট টেস্টে ইতোমধ্যে তিনশ পেরিয়ে গেছে শ্রীলঙ্কার লিড।

৫ উইকেটে ১৯৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা লঙ্কানরা প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে দাঁড় করিয়েছে ৬ উইকেটে ২৩৩ রান। লিড ৩২৫ রানের। তাদের হাতে এখনও ৪ উইকেট।

প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়ে ম্যাচের ছবি পাল্টে দেওয়া দুই ব্যাটসম্যান ধনাঞ্জয়া ও কামিন্দু আছেন ক্রিজে। ধনাঞ্জয়া ১২৯ রান বলে ৮৫ রান করে উইকেটে আছেন। মেন্ডিস ৬৯ বল খেলে অপরাজিত ৫০ রানে। দুজনের অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটির সৌজন্যে আরও একবার বড় রানের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার খালেদ আহমেদ। প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য বলতে বিশ্ব ফার্নান্ডের উইকেট। সিলেটে মেঘলা আকাশের নিচে আরও একবার দ্যুতি ছড়ালেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২৮০ ও ২৩৩/৬ (করুনারত্নে ৫২, ধনাঞ্জয়া ৮৫*, কামিন্দু ৫০*; নাহিদ ২/৭৯, শরীফুল ১/৪৮, খালেদ ১/৩৮)।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৮৮। (তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category