• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি 

Lovelu / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

 নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তরে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

 

প্রধান অতিথি নুরুল আমিন রুহুল বলেন, দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।

 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা কর্মসূচীর  আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে।

ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব, ফরাজীকান্দি ইউনিয়নপর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা গাজী, ইউপি সদস্য সালাউদ্দিন, ওয়ালী উল্লাহ দেওয়ান, খোকন মেম্বার, আ. হালিম, মৎস্যজীবী লীগ নেতা ওমর আলী।

ফরাজীকান্দি ইউনিয়নে বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ৪২ জন, বয়স্ক ভাতা ২০৯৩ জন, বিধবা/স্বামী পরিত্যক্ত ভাতা ৮০৮ জন, প্রতিবন্ধী ভাতা ৪২১ জন, মা ও শিশু সহায়তা ভাতা ১৫০ জন, ভি ডব্লিউ ডি ভাতা ২২১জন, ৪০ দিনের কর্মসূচি ১৫৮জন, টিসিবি ১৮৪৩ জন, ভিজিএফ ২৪০০জন, গৃহ পুনঃর্বাসন ও আশ্রান প্রকল্প ২২১ জন, ১৫ টাকা কেজি চালের কার্ড ৯০৪ জনকে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা দেওয়া হয়।

 

এছাড় উপবৃত্তি, শিক্ষাবৃত্তি, হরিজন, হিজড়া, বেদে, এবং জনপ্রসর জনগোষ্ঠী জীবন মানউন্নয়ন ভাতা নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category