• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

অধিনায়ক শান্ত ও সহ-অধিনায়ক তাসকিন

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

Lovelu / ৫২১ Time View
Update : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ডেস্ক নিউজঃ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুরে ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত ও তাসকিন সহ-অধিনায়ক।রিজার্ভ হিসেবে যাচ্ছেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন।

প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান। মাঠে নিজেকে প্রমাণ করে ২০২১ সালের পর আবার টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন মাহমুদউল্লাহ। দারুণ ছন্দে থাকা তাওহিদ হৃদয়ও আছেন দলে।

বিশ্বকাপের উদ্দেশে ১৫ মে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। সব কটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায়।

বাংলাদেশ সময় আগামী ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান।

রিজার্ভ খেলোয়াড়: হাসান মাহমুদ, আফিফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category