• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক

Lovelu / ০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হালকা বৃষ্টিতেই এলজিইডির একটি গুরুত্বপূর্ণ সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

সরেজমিনে দেখা যায়, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর  সরদারকান্দি-ছোটহলদিয়া হয়ে মতলব যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটির নূর মোহাম্মদের বাড়ী সংলগ্ন স্থানে পিচ উঠে  সৃষ্টি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে যাওয়ায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১০ফুটের রাস্তাটি ৪ ফুটে পরিনত হয়েছে।

 

এটি উত্তর সরদারকান্দি, শাখারিপাড়া, জহিরাবাদ ও এখলাছপুরসহ আশপাশের এলাকার মানুষের মতলবের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। পাশাপাশি অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে থাকলেও বৃষ্টির পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। গর্তগুলো এড়িয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে।

 

ইতোমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশে বালুভর্তি বস্তা প্লেসিং করে সাময়িকভাবে সংস্কারের চেষ্টা করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, এ উদ্যোগ পর্যাপ্ত নয়। সড়কটি টেকসইভাবে সংস্কার করে দ্রুত যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ আমরা অবগত হয়েছি। স্থায়ী সমাধানের জন্য ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category