• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

বাংলাদেশকে ১০ রানে হারিয়ে জিম্বাবুয়ের সিরিজ জয়

Lovelu / ৩৫৬ Time View
Update : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার পর এবার জিম্বাবুয়ে বিপক্ষেও ব্যর্থ বাংলাদেশ। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে ১০ রানে জয় নিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল জিম্বাবুয়ে।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে সাজঘরে ফেরেন ওপেনার লিটন ১৩,অভিষিক্ত ইমন ২ ও এনামুল হক বিজয় ১৪ রানে। শান্ত ১৬ রান করে ফেরেন। মাহমুদউল্লাহ রিয়াদ ব্যক্তিগত ২৭ রানে বিদায় নেয়ার পরই শুন্য রানে ফেরেন ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন।

শেষ মুহুর্তে আফিফের সাথে ব্যাটিংয়ে ঝড় তোলেন মেহেদী হাসান। বাংলাদেশ তখন জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ১৮.৩ ওভারে দলীয় ১৩৩ রানে বিদায় নেন মেহেদী হাসান। মাত্র ১৭ বলে একটি ছক্কা ও দুই বাউন্ডারিতে ২২ রান করেন তিনি।

মুলত এরপরই ভেঙে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন। আফিফ হোসেন ২৭ বলে তিন বাউন্ডারিতে ৩৯ রান করে অপরাজিত থাকেন।

এর আগে মঙ্গলবার হারারের স্পোর্টিস ক্লাব মাঠে টানা ‍তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category