• শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করা খুবই প্রয়োজনঃ ইউএনও গাজী শরিফুল হাসান

বর্তমান সরকারের সময় ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে… উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস

Lovelu / ২৭৪ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। বর্তমান সরকারের সময় ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। তিনি আরও বলেন, এই টুর্নামেন্টসমূহ গ্রাম-গঞ্জের সর্বত্রই একটা ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপদগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় প্রসংশার দাবিদার। ১৬ মে সোমবার উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (প্রস্তাবিত) জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২২ (বালক অনূর্ধ্ব-১৭)এর খেলার শুভ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিরাজ খালিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক খসরু ঢালী, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়।

উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসানের বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করা খুবই প্রয়োজন। তিনি বলেন, খেলার মাঠে জাতীয় চরিত্র গড়ে ওঠে। খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক যুবতী অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে পারেনা। তাই তিনি সকলকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার চর্চা করার জন্য উৎসাহ দেন।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ষাটনল ইউনিয়ন ও বাগানবাড়ী ইউনিয়ন পরস্পরের মোকাবেলা করে। খেলায় ষাটনল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে বাগানবাড়ি ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। খেলার ৩০মিনিটে ষাটনল ফুটবল দলের ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ফ্রি-কিকে সরাসরি গোল হলে ষাটনল দল ১-০ গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটের সময় ষাটনলের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাত গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিলে দলের জয় নিশ্চিত হয়।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করে সানি এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করে শামীম খান ও রাজীব।

 

দ্বিতীয় খেলায় মুখোমুখি  দুর্গাপুর ইউনিয়ন ও সুলতানাবাদ ইউনিয়নকে ফুটবল একাদশ। খেলায় দুর্গাপুর ইউনিয়ন ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি দায়িত পালন করেন বিদ্যুৎ মজুমদার এবং সরকারি রেফারির দায়িত্ব পালন করেন শাহিন আলম ও বজলুল গনি।

দিনের তৃতীয় ও শেষ খেলায় মুখোমুখি হয় ফরাজীকান্দি ইউনিয়ন ফুটবল একাদশ ও কলাকান্দা ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত খেলা গোলশূন্য ড্র থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ফরাজীকান্দি ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন শাহিন আলম এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন বজলুল গনি ও বিদ্যুৎ মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category