নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটাতে খাল খননসহ নানামুখী কর্মসূচি হাতে নিয়ে কাজ করছেন।কৃষি শ্রমের মূল্য অনেক বেড়ে গেছে। বর্তমান সরকার বুঝতে পেরেছে।কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে।
মঙ্গলবার(৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিভূক্ত বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবি মতলবে থাকতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী কে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মতলব থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান প্রমূখ। বক্তব্য রাখেন কৃষক মনির হোসেন ,বশির মোল্লা ও মো. জাহাঙ্গীর হোসেন,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিভূক্ত বিভিন্ন প্রকল্পের আওতায় উপজেলায় মোট ১৬৭টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ধান মাড়াই যন্ত্র ১২টি, এলএলপি ৩৮টি,ভুট্টা মাড়াই যন্ত্র ১৬টি, রিপার ১১টি, বেড প্ল্যান্টার ৬টি,ফুট পাম্প ১২টি, হেন্ড স্প্রেয়ার ৬২টি ও তেল নিষ্কাশন যন্ত্র ২টি।
ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি উপজেলা প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।