• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

বউদের ঘরে থাকা উচিত, নায়িকা হওয়া ঠিক না: সিদ্দিক

Lovelu / ৩৮৫ Time View
Update : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

ডেস্ক নিউজঃ

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। নিজের ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন। অভিনয় দিয়ে দর্শকদের হাসালেও তার জীবনে রয়েছে কষ্ট। গণ মাধ্যমকে এমনটাই জানান সিদ্দিক।

আট বছর সংসার করার পর ভেঙে যায় সিদ্দিকের সংসার। তার সাবেক স্ত্রী মারিয়া মিমও মিডিয়ায় কাজ করছেন। তার কাজ করা নিয়েই শুরু হয় তাদের মনোমালিন্য। এর পরে বাড়ে দূরত্ব, সর্বশেষ বিচ্ছেদের পথেই হেঁটেছেন তারা। তাদের ঘরে রয়েছেন একমাত্র পুত্র সন্তান।

সিদ্দিক বলেন, ‘আমি সবসময়ই হাসিখুশি থাকতে চাই। প্রতিটা মানুষের ভেতর কিছু কষ্ট থাকে। যেমন আমার কষ্টের কথা যদি বলি সেটা সারা বাংলাদেশের মানুষ জানেন। আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে যে, আমার স্ত্রী নায়িকা হওয়ার চেষ্টা করেছিলেন। আমি তাকে বলেছি তুমি নায়িকা হবা সেটা কখনই সম্ভব না। ঘরের বউদের কখনই নায়িকা হওয়া উচিত না। বউদের ঘরে থাকা উচিত। সেই জায়গা থেকে আমাদের মনোমালিন্য হয়, দূরত্ব হয়। এর পরে আলাদা হয়ে যায় আমার স্ত্রী। আমি অনেক চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সে আসেনি।’

নিজের জীবনের দুঃখ প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘দুঃখ একটাই আমার বাচ্চাটা নিয়ে। একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চাকে মানুষ করা খুব কঠিন। বাচ্চাটার জন্য আমি বিয়ে করছি না। টাইম নিচ্ছি।’

সিদ্দিকের পরিচালনায় অভিনয় করেছিলেন মিম। সিদ্দিকের রচনা ও পরিচালনায় ‘মেড ইন ফরেন’ নামের নাটকে অভিনয় করেন মিম। এর পরে আরো কিছু নাটকে মিমকে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category