আবদুস সালাম:
ফরিদগঞ্জে হাজী ট্রাভেলসের উদ্যোগে বিভিন্ন পেশা জীবিদের সন্মানে দোয়া ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা এপ্রিল) ফরিদগঞ্জ বাজার ওয়ান ষ্টার হোটেলে ২য় ও ৩য় তলায় এ দোয়া ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার আয়োজনে দোয়া পরিচালনা করেন। চাঁদপুর ওয়ারলেছ বাজার আয়েশা সিদ্দিক (রা) মাদ্রাসার মোহতামিম মাউলানা নেয়ামাতুল্লাহ চাঁদপুরী।
এতে বিভিন্ন পেশাজীবি, সাংবাদিক,পুলিশ, ব্যবসায়ী, ইমাম, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তি, চিকিৎসক ও, প্রবাসী, সহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
হাজী ট্রাভেলসের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান বলেন আমার দীর্ঘ দিনের ইচ্ছের প্রতিফলন, আজকের এই আয়োজন। সকলের আন্তরিক উপস্থিতি আমাকে অনুপ্রেরণা যোগাবে। দোয়া ও ইফতার আয়োজনে উপস্থিত হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।