• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

ফরিদগঞ্জে মাদকের করাল গ্রাস

প্রতিনিয়ত নতুন মামলা ঠেকানো যাচ্ছেনা মাদক

Lovelu / ৩২৩ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

আবদুস সালাম:

ফরিদগঞ্জে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মাদকের স্বর্গরাজ্য ফরিদগঞ্জ।

জালের মতো তা ছড়িয়ে গেছে উপজেলার প্রায় প্রতিটি কোনায় কোনায়। ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত এক বছর তথা ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ফরিদগঞ্জ থানা পুলিশ ১৬ হাজার ৬শ’ ৭৭ পিচ ইয়াবা, ৪৯ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। ১৬,৬৭৭ পিচ ইয়াবার আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ২০ হাজার টাকা। ইয়াবা উদ্ধার করতে গিয়ে এ সময় পুলিশ ইয়াবা কারবারিদের কাছ থেকে নগদ ৩৯ হাজার টাকাও উদ্ধার করে। মাদক বিষয়ে ফরিদগঞ্জ থানায় ১৬৯টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ২০১ জনকে আটকে করে পুলিশ।
অপ্রতিরোধ্য মরণঘাতী নেশা ইয়াবা এখন নানা অপরাধের প্রধান নিয়ামক। এই ভয়াল মাদক তারুণ্য, মেধা, বিবেক, লেখাপড়া, মনুষ্যত্ব সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বিনষ্ট করে দিচ্ছে স্নেহ-মায়া, ভালোবাসা, পারিবারিক বন্ধন। ইয়াবায় আসক্ত সন্তানের হাতে বাবা-মা, ঘনিষ্ঠ স্বজন নির্মম অত্যাচারের শিকার হচ্ছে প্রতিনিয়ত। নেশাখোর মাদক সংগ্রহে ব্যর্থ হওয়ার ক্রোধে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।

গত এক বছরে ফরিদগঞ্জে মাদকের উল্লেখযোগ্য ঘটনা হলো- ২৮ জানুয়ারি ফরিদগঞ্জ থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। ১ ফেব্রæয়ারি উপজেলায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ৪০ বছর বয়সের এক যুবককে আটক করে পুলিশ। ২ মার্চ ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর থেকে ১ হাজার ৫০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক করে পুলিশ। ৯ এপ্রিল উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে ৪০ পিচ ইয়াবাহসহ শরীফ (৩১) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। ১৬ এপ্রিল উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে গভীর রাতে পুলিশ শাহজাহান আটিয়া (৪০) নামের একজনকে ৫০ পিস ইয়াবাহসহ আটক করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান এ বিষয়ে বলেন, ‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে কিশোর তরুণদের বাবা-মাকে অনেক বেশী সচেতন হতে হবে। স্কুল, কলেজে গিয়ে মাদক বিরোধী ক্যাম্পেইন আমি করে যাচ্ছি। কারণ ভোক্তা কমাতে পারলেই এ আন্দোলনের সফলতা আসবে। সকল পেশাজীবী এবং সব শ্রেণির মানুষকে একযোগে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যাকে যেভাবে বুঝানো যায়, বিশেষ করে মেডিকেল সায়েন্স এবং ধর্মীয় বিষয়গুলোও মাদকসেবী এবং কারবারীদের সামনে নিয়ে আসতে হবে। আমি ঠিক সেভাবেই এগুচ্ছি। আমাদের উর্দ্বতন কর্মকর্তারা বিষয়টি মনিটরিন করছেন এবং মাদক উদ্ধার ও এর ভয়াবহতা থেকে সমাজকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category