নিজস্ব প্রতিবেদকঃ
২১ শে ফেব্রুয়ারী ২০২৩ মঙ্গলবার দিবসের শুরুতেই পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সুলতানা লায়লা হোসেনের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ দূতাবাস প্রাঙ্গনে শহীদ ভাষা বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রবাসী রাজনৈতিক ও সামাজিক সংঘঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সন্ধ্যা ৬.০০ টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়।মহামান্য রষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাণী পাঠ ,একুশের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন ,একুশের উপর আলোচনা ও একুশের সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সুলতানা লায়লা হোসেন ,বক্তব্য রাখেন ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব কাজী সাইফুদ্দিন,বাঁধন সাকি,ব্যবসায়ী রাজনীতিবিদ মাসুদুর রহমান তুহিন,ব্যবসায়ী রাজনৈতিক এরশাদুর রহমান ,ওয়ারশ সিটি কাউন্সিলর মাহবুবুর রহমান,মাহবুব রহমান ,সজীব কান্তি সহ আরো অনেকে। কমিউনিটি ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী সিনিয়র সিটিজেন মনসুর আহমেদ ,ব্যবসায়ী সিদ্দিকুর রহমানসহ বিপুল প্রবাসী বাংলাদেশী।
তানিয়া আফরিন ও মোহনার নেতৃত্বে একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয় অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে রাতের ডিনারের ব্যবস্থা করা হয়।