• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

নাগরিক হিসেবে সকল ধর্মের মানুষ সমানঃ জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন

Lovelu / ১৫৩ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

শহিদুল ইসলাম খোকনঃ

মুসলিম,হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা কোন পরিচয় নেই। নাগরিক হিসেবে হিসেবে সকল ধর্মের মানুষ সমান। অধিকারও ভোগ করবে সমান। হিন্দুরা সংখ্যালগু হলেও নাগরিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সংখ্যালগু নয়। শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি কালি মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে বাস করে। পূজা উৎযাপন যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি জানি চাঁদপুরের মানুষ খুবই শান্তি প্রিয়, তাই আমার মনে হয় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটবে না।

নান্দুরকান্দি কালি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ইন্দ্রজিত চন্দ্র হালদারের সভাপতিত্ত্বে ও মতলব উত্তর উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনয় বক্তব্য দেন জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন,ল্যাফটেনেন্ট কর্নেল মোয়াজ্জেম, পুলিশ সুপার মো. আবদুর রাকিব, সহকারী পুলিশ সুপার মো.খায়রুল কবির, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা,সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, অফিসার ইনচার্জ মো.রবিউল হক, ডিবির অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিনসহ বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category