• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

নতুন বলে হবে সেমি ও ফাইনাল

Lovelu / ৩৪১ Time View
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য নতুন বল উন্মুক্ত করেছে ফিফা। নতুন এই বলের নাম দেয়া হয়েছে ‘আল হিলম’। এর আগে অফিসিয়াল ম্যাচে ব্যবহৃত বলের নাম ছিল ‘আল রিহলা’।

আরবি ভাষায় আল হিলম এর অর্থ হচ্ছে ‘দ্য ড্রিম’ বা স্বপ্ন। বলটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে এডিডাসের সর্বাধুনিক প্রযুক্তি। যেটি ব্যবহৃত হয়েছে ‘আল রিহলা’ বা ‘দ্য জার্নি’ বা যাত্রা শুরু নামে ব্যবহৃত বলগুলো তৈরিতে। যা চলতি বিশ্বকাপে ম্যাচ কর্মকর্তাদের খুব দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহে কর্য্যকরি প্রমানিত হয়েছে।

খেলোয়াড়দের অবস্থানের তথ্য নির্ভুল ভাবে প্রেরণের পাশাপাশি এটি ভিডিও ম্যাচ কর্মকর্তাদেরও তাৎক্ষনিক তথ্য সরবরাহে ভুমিকা রেখেছে যার ফলে দর্শকরাও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

বলের মধ্যে আইডএমইউ সেন্সরের মাধ্যমে সংগ্রহ করা ডাটার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে যাতে সয়ংক্রিয়ভাবে অফসাইড শনাক্ত করা যায়। বিশেষ করে গুরুতর মুহুর্তে অফসাইডের নির্ভুল তথ্য মুহুর্তেই সরবরাহ করতে পারে এই প্রযুক্তি।

ফিফার ফুটবল টেকনোলজি এন্ড ইনোভেশন বিষয়ক পরিচালক জোহানেস হোলজমুলার বলেন, বল প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস ভিডিও ম্যাচ কর্মকর্তাদের কাছে তথ্য পাঠানোর গুরুত্বপূর্ণ পদ্ধতিও এতে সংযুক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category