• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি

Lovelu / ৩৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :

মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আওতাধীন ৪২টি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘সলঙ্গা থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ’এর নতুন কমিটি।প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কে.এম আমিনুল ইসলাম হেলাল,সাধারণ সম্পাদক শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।

গতকাল শনিবার বিকেলে সলঙ্গা ফাজিল মাদ্রাসার হলরুমে প্রথম অধিবেশনে আলোচনা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন,সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী,জুম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও মানবিক ব্যক্তিত্ব কে.এম আমিনুল ইসলাম হেলাল।সভায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব আলী, সদস্য আব্দুল আলীম,ইসমাইল হোসেন, সাজিদ মুনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, মানবসেবা কোন একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়,এটি সম্মিলিত দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগীতা,ঐক্য,সমন্বয় ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করতে হবে। মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই হোক প্রতিটি স্বেচ্ছাসেবীর মূল অঙ্গীকার।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে অরাজনৈতিক,সুষ্ঠ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে থানার ৪২টি মানবিক সংগঠনের একজন করে প্রতিনিধির প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ‘সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি’র সদস্য কে.এম আমিনুল ইসলাম হেলাল,সাধারণ সম্পাদক পদে ‘প্রিয় সলঙ্গার গল্প’ সংগঠনের চীফ অ্যাডমিন শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে ‘হিলফুল ফুজুল যুব সংঘ’র সদস্য হারুন অর রশিদ নির্বাচিত হন।

এ ছাড়াও জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, ব্যক্তি পর্যায়ে আব্দুল লতিফ (লোকমান) ও ফুলজোড় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সদস্য ইঞ্জিনিয়ার রাকিব হোসেন খান।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি,সহযোগীতা ও সমন্বয় আরও বৃদ্ধি পাবে।পাশাপাশি রক্তদান,ফ্রি মেডিক্যাল ক্যাম্প,শীতবস্ত্র বিতরণ,কন্যা দায়,বৃক্ষরোপণ,রাস্তা সংস্কার,অসহায় মানুষের সহায়তা,দুর্যোগকালীন সহযোগীতা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।তাদের প্রত্যাশা, ‘মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য’এই মানবিক দর্শনকে ধারণ করে দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করবে সলঙ্গা থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রিয় সলঙ্গার গল্প’র উপদেষ্টা, সহকারি অধ্যাপক আব্দুল মান্নান সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category