• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

নতুন দুই সিনেমায় অভিনয় করবেন ফজলুর রহমান বাবু

Lovelu / ৪০০ Time View
Update : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্কঃ

নতুন দুই সিনেমায় অভিনয় করবেন ফজলুর রহমান বাবু। এর একটি তৈরি হবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য, অন্যটি সরকারি অনুদানের সিনেমা। ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণাধীন সিনেমাটির নাম ‘দুই দিনের দুনিয়া’, নির্মাণ করবেন অনম বিশ্বাস। আর সরকারি অনুদানের সিনেমাটির নাম ‘জামদানি’, নির্মাণ করবেন অনিরুদ্ধ রাসেল।

এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘দর্শকের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছি সিনেমা-নাটকে অভিনয় করে। তবে হ্যাঁ, এটা সত্যি আজকের এই অবস্থানে আসার পেছনে আমার নিজেকেও অনেক শ্রম দিতে হয়েছে। আমার কাজের প্রতি দর্শকের আস্থা জন্মেছে। তাই, এখন যখন সিনেমাতে কাজ করতে যাই তখন আসলে গল্প এবং চরিত্র আমার খুব ভালোলাগাটা ভীষণ জরুরি। সেই সাথে পরিচালক এবং সহশিল্পীর বিষয়টিও গুরুত্বপূর্ণ।’

তিনি আরও যোগ করেন, ‘আমি যেসব বিষয় পর্যবেক্ষণ করি নতুন দুটি সিনেমায় তার উপস্থিতি আমার মনের মতো। আশা করছি ভালো কিছু হবে।’

জানা গেছে, ইতিমধ্যেই রাসেলের ‘জামদানি’ সিনেমার শুটিং শুরু হয়েছে। জামদানি পল্লির মানুষের জীবনের গল্পকে তুলে ধরা হবে এ সিনেমায়। দেশের জন্য তাদের পরিশ্রম ও অবদানকে নিয়েই জামদানির কাহিনি। মূল চরিত্রে অভিনয় করছেন জিয়াউল রোশান ও শিবা আলী খান। মোস্তাফা মননের কাহিনিতে সিনেমার কাহিনি বিন্যাস, চিত্রনাট্য ও সংলাপ সাজিয়েছেন আজাদ আবুল কালাম, প্রযোজনায় জানে আলম খান।

উল্লেখ্য, ফজলুর রহমান বাবু এখন পর্যন্ত পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ‘শঙ্খনাদ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘ গহীন বালুচর’,‘ ফাগুন হাওয়ায়’ এবং ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category