• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

পোল্যান্ড আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন

দেশ বিরোধী চক্রের বিরুদ্ধে দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে….. মায়া চৌধুরী

Lovelu / ৫৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

১৫ ই আগস্ট ২০২২ জাতীয় শোক দিবসে পোল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। পোল্যান্ডে বাংলাদেশীদের সবার প্রিয় বিশিষ্ট চিকিৎসক ও মেডিকেল ব্যবসায়ী , নবধারা নিউজ ২৪ ডটকমের উপদেষ্ঠা সম্পাদক ডাঃ খলিলুল কাইয়ুমের সভাপতিত্বে ভার্চুয়াল প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

রাজধানী ওয়ারশ হোটেল গ্রোমানের বলরুমে সন্ধ্যা ৭.০০ টায় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অথিতির দীর্ঘ বক্তব্যে মায়া চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর জীবনের ভিবিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক জীবনের আলোচনা করতে গিয়ে বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি আবারো ষড়যন্ত্র শুরু করেছে দেশ বিরোধী চক্রকে রুখে দাঁড়ানোর জন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মায়া চৌধুরী। স্বাধীনতা বিরোধী চক্র শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার চেষ্টা করেছে ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকলে নেত্রীকে কেউ কিছু করতে পারবেনা। আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে দেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আশা করেন তিনি। পোল্যান্ড আওয়ামীলীগ জাতীয় শোক দিবসের আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানান এবং পোল্যান্ড আওয়ামীলীগের পাশে থাকার কথা জানান।

পোল্যান্ড আওয়ামীলীগের অন্যতম  সংগঠক তরুণ ব্যবসায়ী ও রাজনৈতিক, নবধারা নিউজ ২৪ডটকমের পরিচালক মাসুদুর রহমান তুহিন ও শাহরিয়ার সাকুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক দুই ছাত্রনেতা ডঃ মোঃ আরিফুর রহমান ও সজীব কান্তি দাশ তাদের সাথে কারিগরি সার্বিক সহযুগিতায় ছিলেন শচীন পাল ও উৎসব।

পোল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল পরিমান আওয়ামীলীগ ,ছাত্রলীগ ,যুবলীগের নেতাকর্মী জাতিরজনককে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানান সিনিয়র ব্যক্তিত্ব চিকিৎসক সাজু ,কমিউনিটি নেতা ও ব্যবসায়ী সাইফুদ্দিন কাজী ,প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা জাহির এন্ড জাহিদ গ্রুপের চেয়ারম্যান জাহিরুল ইসলাম সোহাগ ,বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিল্পপতি মনির হোসাইন সুমন ,ব্যবসায়ী হাসান আব্দুল কাইয়ুম বিপ্লব ,ব্যবসায়ী আফজাল হোসাইন ,ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা তীসু মজুমদার ,বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান ,ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা ইমরান হাসান রনি ,এহতেশাম সেতু ,সাবেক ছাত্রনেতা ব্রোসোয়াব শহর থেকে নেতৃত্বে ছিলেন আকবর আলী , ব্যবসায়ী সুলতান ,শান্ত ,ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান দোলন,কাতোবিস শহরের নেতৃত্বে জামান মৌসুম ,মাহবুব ,ক্রাকোও শহর থেকে শাওন ,বাংলাদেশ ছাত্রলীগ পোল্যান্ড এর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছে শিশির,নয়ন আহমেদ,শান্তনু ,লিমন ও মোস্তফা সহ বিপুল লোক উপস্থিত ছিলেন।

শোক দিবসের অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দ খলিলুল কাইয়ুমের নেতৃত্বে পোল্যান্ড আওয়ামীলীগ হাইব্রিড ও সুবিধাবাদী মুক্ত রাখার অঙ্গীকার করেন। চিকিৎসক ও আওয়ামীলীগ নেতা খলিলুল কাইয়ুম ,মাসুদুর রহমান তুহিন ও শাহরিয়ার সাকুর নেতৃত্বে পোল্যান্ড আওয়ামীলীগ বাংলাদেশ দূতাবাসের বিকাল ৫টার শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category