• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিস্কার অভিযান প্রধানমন্ত্রীর সাথে অ্যামচেম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ চাঁদপুর সদরে শতভাগ পাশের হারে শীর্ষে -ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম

ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিস্কার অভিযান

Lovelu / ১১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল(ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালকে আদর্শ নজরুল সিটি হিসেবে গড়ে তুলতে ত্রিশাল পৌর বাজারে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে পৌর বাজার ইজারাদার ও ত্রিশাল বাজারের ব্যবসায়ীরা।

মঙ্গলবার(১১আগস্ট) দুপুরে গো হাটা মোড় বাজার ইজারা ঘরের সামনে হতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়ে পৌর বাজারের ধানীখোলা মোড়, উপজেলা পরিষদ মোড় , বড় মসজিদ রোড চকবাজার মোড় ছাগল হাটা মোড় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আবার গো হাটা মোড়ে গিয়ে শেষ হয়।

পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিলন, ত্রিশাল বাজার ইজারাদার শহীদ উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা জয়নাল আবেদীন, বিএনপি নেতা কৃষিবিদ নূর মোহাম্মদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, ব্যবসায়ী তোতা মিয়া প্রমুখ।

এসময় পৌর শহরে জনসচেতনতা র‌্যালী ও ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্যে পৌর বাজারের ইজারাদারসহ অনুরোধ জানান। ইজারাদার শহিদুল্লাহ বলেন নিজের জায়গা নিজের পরিস্কার করে রাখলে এলাকা পরিস্কার থাকবে।তাই সবাই পৌর বাজারকে পরিস্কার রাখার অনুরোধ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category