• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

ঢাকায় ফিরছেন শাকিব খান

Lovelu / ৫১৮ Time View
Update : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

দীর্ঘ নয় মাস পর ঢাকায় ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থেকে আগামী ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন এই অভিনেতা। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেতা সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু ঠিকঠাকভাবেই শেষ হয়েছে।

শাকিব আরও বলেন, ‘হঠাৎ পেছন ফিরে দেখি, যুক্তরাষ্ট্রে ৯ মাস থাকা হয়ে গেল! এত লম্বা সময় কীভাবে পার হয়ে গেল তা টেরই পেলাম না।’

এদিকে শাকিব খানের পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্ক স্থানীয় সময় ১৩ আগস্ট রাত সাড়ে ১১টায় তিনি বাংলাদেশে ফেরার উদ্দেশে বিমানে চড়বেন। এরপর তিনি নিউইয়র্ক থেকে ইস্তাম্বুলে পৌঁছাবেন। আড়াই ঘণ্টা যাত্রা বিরতির পর তিনি দেশে ফিরবেন। ইস্তাম্বুল থেকে ঢাকায় ফিরতে ফিরতে ১৫ আগস্ট সকাল ৬টা।

জানা গেছে, ঢাকায় ফেরার পর শাকিব খান সরকারি অনুদান পাওয়া ছবি ‘মায়া’এর কাজ শুরু করবেন।

উল্লেখ্য, গত বছর ১২ নভেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। মূলত চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এ ঢালিউড তারকা। পরে দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের জন্য থেকেই যান। গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় নিউইয়র্ক সময় গত ২৯ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category