• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ১৪৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলো বাংলাদেশ

Lovelu / ৪৫৮ Time View
Update : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

খেলাধুলা ডেস্কঃ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশের ওপেনাররা। তবে মিডল অর্ডারে একমাত্র আফিফ হোসেনের প্রতিরোধ ছাড়া কেউ দাঁড়াতেই পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ। ফলে নেদারল্যান্ডসকে ১৪৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলো বাংলাদেশ।

সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। যার সুবাদে পাওয়ার প্লের পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৩, যা চলতি বছর ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চও বটে। তবে ষষ্ঠ ওভারে বিদায় নেন সৌম্য। ফন মিকেরেনকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগে দুই বাউন্ডারিতে ১৪ রান করেন সৌম্য।

বাংলাদেশ যখন ৪৭ রানে ১ উইকেট খুইয়ে পাওয়ারপ্লে শেষ করে, তার পরের ওভারে বিদায় নেন শান্তও। টিম প্রিঙ্গলকে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ব্যর্থ হন তিনি, ক্যাচ দেন সেই শর্ট মিড উইকেটেই। শান্ত ২০ বলের ইনিংসে করেন ২৫ রান। এরপর টানা তিন ওভারে লিটন দাস (৯), সাকিব আল হাসান (৭) ও ইয়াসির আলীর (৩) উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ও উইকেটকিপার নুরুল হাসান সোহান দলের হাল ধরে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেন। তাদের ৪৪ রানের জুটি ভাঙে সোহানের ১৩ রানে বিদায়ে। একমাত্র আফিফ আক্রমনাত্বকভাবে ব্যাট চালিয়ে ইনিংস মেরামতের কাজটা ভালোভাবে চালিয়ে নেন। তবে দলীয় ১২৯ রানে আফিফও উইকেটের পিছনে ক্যাচ সাজঘরে দিয়ে ফিরে যান। তিনি ২৭ বলে সমান দুই চার ও ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান করেন। শেষদিকে মোসাদ্দেক হোসেনের ১১ বলে অপরাজিত ১৮ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ।

বোলিংয়ে নেদারল্যান্ডসের হয়ে পল ভ্যান মিকোরেন ও বাস ডি লিড ২টি করে উইকেট পান। এছাড়া টিম প্রিঙ্গেল, লোগান ভ্যান বিক, সারিজ আহমেদ ও ফ্রেড ক্লাসেন প্রত্যেকে ১টি করে উইকেট পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category