এম.এ.এইচ রাকিবুল ইসলাম:
জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ ইং উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ এবং ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহবুবুর রহমান।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আহত যোদ্ধা, নিহত পরিবারের সদস্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।