• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

জাতীয় ডিউবলে সেরা পুলিশ

Lovelu / ৩৩৬ Time View
Update : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

অনলাইন ডেস্কঃ
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় ডিউবল প্রতিযোগিতার পুরুষ ও নারী উভয় বিভাগেই সেরার খেতাব জিতেছে বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব। সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পুরুষ বিভাগের ফাইনালে পুলিশ ৮-৩ গোলে বাংলাদেশ জেলকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

একই ভেন্যুতে নারী বিভাগের ফাইনালে পুলিশের মেয়েরা ৫-২ গোলে ফিরোজ স্মৃতি সংসদ ডিউবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দুই বিভাগে তৃতীয় স্থান পেয়েছে নসরুল হামিদ স্পোর্টস একাডেমী। উভয় বিভাগের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন দলের সবাইকে ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম সহিদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category