• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

জাগ্রত’৯৬ মতলব উত্তর এর অভিষেক

Lovelu / ৪৭৮ Time View
Update : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

‘অনুভবে অনুভূতিতে বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন’এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বন্ধু সংগঠন জাগ্রত’৯৬ মতলব উত্তর এর অভিষেক ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা, ফটোসেশন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান তপু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক রাকিবুল ইসলাম সোহাগ।

জাগ্রত’৯৬ মতলব উত্তর এর সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাশেদ সরকারের উপস্থাপনায় আরো বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শাওন আহমেদ, রাসেল মাহমুদ, ফয়সাল আহমেদ, ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, সমির চন্দ্র দেবনাথ, নুরে আলম স্বপন, সংগঠনের সহ-সভাপতি জামাল লস্কর, সহ-সভাপতি শাহীন সরকার, সহ-সভাপতি হুমায়ুন কবির ভুইয়া, সহ-সভাপতি অ্যাড. ইসমাইল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জি. সফিকুল ইসলাম শিপু, সহ-প্রচার সম্পাদক আব্দুল বারী প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান খান। অনুষ্ঠানে সংগঠন সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের ৯৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী তারা আনন্দ উল্লাস ও শৈশবে মেতে উঠেন। এছাড়াও উপস্থিত সকল বন্ধুরা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেন সকলে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category