• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

জাকার্তায় নাফিসার ব্রোঞ্জপদক জয়

Lovelu / ৩৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

অনলাইন ডেস্কঃ

আইএসএসএফ জাকার্তা গ্রাঁ প্রিঁ শুটিংয়ে ব্রোঞ্জপদক জিতেছেন নাফিসা তাবাসসুম। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ৩৭ পয়েন্ট পেয়ে নাফিসাএই পদক জেতেন। এই ইভেন্টে ৪৯ পয়েন্ট পেয়ে রোমানিয়ার লরা জরজেতা স্বর্ণ এবং ৪৫.৫ পয়েন্ট পেয়ে রুপা জেতেন স্বাগতিক ইন্দোনেশিয়ার খায়রুন্নেছা সালসাবিলা।

নাফিসা তাবাসসুমের এটাই প্রথম আন্তর্জাতিক পদক জয়। এর আগে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ পদক ও ৫০মিটার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি। এছাড়া ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের জাতীয় শুটিংয়ের ৫০মিটার রাইফেলে স্বর্ণ, সিলভার ও ব্রোঞ্জসহ ৫টি পদক জিতেছেন নাফিসা। এই এভেন্টে সেমিফাইনাল থেকে সাজিদা হক এবং বাছাই পর্ব থেকে বাদ পড়েছেন আতকিয়া হাসান দিশা।

এদিকে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশন রাউন্ড পেরিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন দেশসেরা পিস্তল শুটার শাকিল আহমেদ। তিনি ৫৬৭ পয়েন্ট স্কোর করে শেষ চার নিশ্চিত করেন। এই ইভেন্টে বাছাই পর্ব থেকে বাদ পড়েছেন দুই শুটার আবদুর রাজ্জাক ও পিয়াস হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category