• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মতলবে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল সম্পন্ন

ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে……প্রতিমন্ত্রী ড. শামসুল আল

Lovelu / ২৯৫ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

বাবুল মুফতিঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।বয়স ভিত্তিক ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক খেলাধুলার প্রতিও তিনি নজর দিচ্ছেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০ মে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন (প্রস্তাবিত) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, তৃনমূল পর্যায়ে এই খেলাধুলার গুরুত্বের কারনে একদিকে যেমন প্রতিভাবান খেলোয়ার বাছাই ও তৈরী করা সহজতর হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই উদ্যােগে ছাত্রসমাজ ও যুবসমাজ মাদকমূখী না হয়ে তারা হচ্ছে ক্রীড়ামুখী।

 

ফাইনাল খেলায় জহিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ দুর্গাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে মোকাবেলা করে। জনপ্রিয় ও উত্তেজনার খেলা এই ফুটবল ফাইনাল দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়। প্রথমার্ধ আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যদিয়ে খেলা চলতে থাকে। খেলায় পাল্টাপাল্টি গোল হতে থাকে। খেলার প্রথমার্ধে ২-২ গোলে সমতা থাকলে দ্বিতীয়ার্ধের খেলায় আরো বেশী আক্রমন ও পাল্টা আক্রমন হয়। ২-২ গোলে খেলা অমীমাংসিত ভাবে শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়। ট্রাইবেকারে দুর্গাপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে জহিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

খেলায় রেফারীর দায়িত্ব পালন করে শাহিন আলম আর সহকারী রেফারী হিসাবে ছিলেন আব্দুর রহিম ও শ্রী বিদ্যুৎ। আর খেলা ধারাবর্ননায় ছিলেন সাংবাদিক কামরুজ্জামান হারুন এবং লোকমান হোসেন।

 

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী প্রমূখ।

 

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) এ ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশগ্রহণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category